শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবর
বিজ্ঞাপন

রোম দূতাবাসে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম
রোম দূতাবাসে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পরবর্তীতে দূতাবাসের সম্মেলন কক্ষে কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তারা।

তিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিনের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি দেশের সার্বিক অগ্রযাত্রা ও দেশ গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি ইতালি এনসিপির

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...