বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ায় এনসিপির চার নেতাকে সংবর্ধনা দিল প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
দক্ষিণ কোরিয়ায় এনসিপির চার নেতাকে সংবর্ধনা দিল প্রবাসীরা

দক্ষিণ কোরিয়ার গিম্পো শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের সংবর্ধনা ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গিম্পো সিটিজেন হলের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।

‎

‎অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অবদান এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

‎বক্তারা বলেন, আগামীতে এনসিপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, প্রবাসীদের যথাযথ সম্মান ও নাগরিক অধিকার নিশ্চিত করা এবং দেশের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি জোরালোভাবে কাজ করছে।

‎

‎নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ বিভিন্ন সময় তাদের নানা ধরনের হয়রানি ও সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

‎এ সময় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এনসিপি নেতারা। তারা বলেন, অতীতে গণঅভ্যুত্থানের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে দেশের পরিবর্তনে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশের স্বার্থে প্রবাসীরা এনসিপিসহ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির পাশে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...