বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তারড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন
বিজ্ঞাপন

শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা আছে

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা আছে

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বরাবর যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে করা আবেদনের ওই চিঠিটি চ্যানেল টোয়েন্টিফোরের কাছে এসেছে বলে জানিয়েছে।

চ্যানেল টোয়েন্টিফোরের তথ্যমতে, চিঠিতে শেখ হাসিনার আইনজীবী লিখেছেন, আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এ চিঠি লিখছি। অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

তিনি আরও লিখেছেন, আমাদের এ অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে। হাইকমিশন যদি এ বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এ অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

রয়টার্সের তথ্যমতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...