শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব প্রস্তাব তুলে ধরে গণসাক্ষরতা অভিযান। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই প্রস্তাবনা দিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রস্তাবনা উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি লালমাটিয়া সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আকমল হোসেন এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের সাধারণ সম্পাদক ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপদেষ্টা জ্যোতি এফ গোমেজ।

