বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

রাজশাহীতে দুর্গোৎসবে নজর কাড়ছে ৪৫ ফুটের প্রতিমা, বেড়েছে পূজামণ্ডপও

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম
রাজশাহীতে দুর্গোৎসবে নজর কাড়ছে ৪৫ ফুটের প্রতিমা, বেড়েছে পূজামণ্ডপও

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পূজা-অর্চনা আর ব্যতিক্রমী সাজসজ্জায় মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠলেও এবার দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে মহানগরীর টাইগার সংঘের ৪৫ ফুট উঁচু বিশাল দুর্গা প্রতিমা। বিশাল আকৃতির এই প্রতিমা ও তার শৈল্পিক কারুকাজ দেখতে মণ্ডপটিতে ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ।

টাইগার সংঘ মণ্ডপের কার্যকরী সভাপতি সুশীল কুমার আগারওয়ালা চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, প্রতি বছরই ভক্ত ও অনুরাগীদের বাড়তি আনন্দ দিতে তারা নতুন নতুন থিম নিয়ে কাজ করার চেষ্টা করেন। সেই ভাবনা থেকেই লাখ টাকা ব্যয়ে এবার ৪৫ ফুটের এই দুর্গা প্রতিমাটি তৈরি করা হয়েছে, যা ভক্তদের মাঝে দারুণ আগ্রহ তৈরি করেছে।

বিশাল এই প্রতিমা দেখে মুগ্ধ দর্শনার্থীরাও। পরিবার নিয়ে মণ্ডপে আসা সুপ্তি রায় নামের এক দর্শনার্থী জানান, এত বড় প্রতিমা সামনে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই নতুন। প্রতিমার কারুকাজ ও পুরো মণ্ডপের সাজসজ্জা চমৎকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একইভাবে পিয়াস কুমার হালদার নামের আরেক দর্শনার্থী বলেন, দুর্গাপূজার মূল আনন্দই থাকে বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রতিমা দর্শন করা। সেই দিক থেকে টাইগার সংঘের এই বিশালাকার আয়োজন এবার বিশেষভাবে নজর কেড়েছে। অন্যদিকে দশ হাতের দেবীর এমন অনন্য রূপের প্রশংসা করে সুস্মিতা রায় বলেন, দশভুজা দেবীকে যেভাবে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে, তা এককথায় অসাধারণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই আয়োজন উপভোগ করতে আসছেন।

জেলায় মণ্ডপ বেড়েছে ১৭টি

প্রশাসন ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, রাজশাহী জেলা ও মহানগর মিলিয়ে এবার সর্বমোট ৪৮৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এবার জেলায় মণ্ডপের সংখ্যা বেড়েছে ১৭টি। মোট মণ্ডপের মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৮৫টি এবং জেলার নয়টি উপজেলায় রয়েছে ৪০৪টি মণ্ডপ।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপ রয়েছে বাগমারায়, যার সংখ্যা ৮৬টি। এছাড়া তানোরে ৫৯টি, পুঠিয়ায় ৫৫টি, বাঘায় ৪৮টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৫টি, দুর্গাপুরে ২৪টি এবং পবা উপজেলায় ২৩টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। মণ্ডপ সংখ্যা বাড়ার কারণে প্রতিমা তৈরি, মঞ্চসজ্জা ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে এবার ব্যস্ততাও ছিল বেশি। আয়োজকদের প্রত্যাশা, সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে ভক্তরা প্রতিমা দর্শন করতে পারবেন।

নিরাপত্তায় পুলিশ ও আনসার

দুর্গোৎসব যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য রাজশাহী মহানগর ও জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির চুয়াডাঙ্গা ডট নেটকে জানান, মহানগরীর প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। উৎসবকে নির্বিঘ্ন রাখতে প্রতিটি মণ্ডপেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...