শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিকবিয়ের প্রথম রাতে স্বামী-স্ত্রীর করণীয় ও সুন্নত আমলআজকের রাশিফল: মুখ ফসকালেই বাধবে কেলেঙ্কারি, আসছে বিদেশ গমনের সুখবরশ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবক
বিজ্ঞাপন

দুই ঘণ্টায়ও সারেনি যান্ত্রিক ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
দুই ঘণ্টায়ও সারেনি যান্ত্রিক ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭-এর যান্ত্রিক ত্রুটি সারেনি। এর ফলে ফ্লাইট আটকে আছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলের সদস্যরা বিমান থেকে নেমে যান। এরই মধ্যে অন্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে।

সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিমানের পাইলট ক্যাপ্টেন ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। এ জন্য আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান এবং দুঃখ প্রকাশ করেন। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...