বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প
বিজ্ঞাপন

বিএনপির টিকিট পেতে লাগবে রাজনৈতিক মামলার নথি

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
বিএনপির টিকিট পেতে লাগবে রাজনৈতিক মামলার নথি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে চেয়ারম্যান পদে আগ্রহীদের জমা দিতে হবে রাজনৈতিক মামলার নথি। রাজনৈতিক জীবনে কতটি মামলার আসামি হয়েছেন, কোন মামলায় কারাভোগ করেছেন এবং দলের দুঃসময়ে কী ভূমিকা রেখেছেন, তা যাচাই করেই দেওয়া হতে পারে দলীয় টিকিট। এ লক্ষ্যে যশোরের আট উপজেলায় বিশেষ নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। ইতোমধ্যে যশোর সদর উপজেলায় শুরু হয়েছে আবেদন গ্রহণ।

দলীয় সূত্র জানায়, বিএনপির দুঃসময়ে কারা দলের পাশে ছিলেন, আর কারা প্রতিকূল পরিস্থিতিতে দল ছেড়ে দূরে সরে গিয়েছিলেন, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক মামলার নথিকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করছে দল। তবে শুধু মামলার সংখ্যা নয়, প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি, জনপ্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাও দলীয় মনোনয়ন নির্ধারণে গুরুত্ব পাবে।

এদিকে আট উপজেলার প্রতিটি ইউনিয়নে জয় নিশ্চিত করতে প্রার্থী বাছাইয়ে নতুন কৌশল নিচ্ছে বিএনপি। জেলা বিএনপির এক বৈঠকে এ বিষয়ে কয়েকটি প্রস্তাব এসেছে। প্রস্তাবে বলা হয়েছে, আর্থিকভাবে অসচ্ছল হলেও এলাকায় জনপ্রিয় ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে গুরুত্ব দিতে হবে। এমন প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেবে যশোর জেলা বিএনপি।

যশোর সদর উপজেলা বিএনপির প্রকাশিত বিজ্ঞপ্তি। ছবি: বিএনপির সৌজন্য
যশোর সদর উপজেলা বিএনপির প্রকাশিত বিজ্ঞপ্তি। ছবি: বিএনপির সৌজন্য

গত ৫ নভেম্বর যশোর সদর উপজেলা বিএনপির প্রকাশিত বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়। আগ্রহীদের সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে রাজনৈতিক জীবনবৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...