পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে কাজ করবে ট্রাইসেগ

তাসকিন আহমেদ আরও বলেন, প্রশিক্ষণ, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানির জন্য প্রস্তুত করবে ট্রাইসেগ। এর ফলে কানাডাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, টেকসই বাণিজ্য সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় বাস্তবায়ন সহযোগী হিসেবে ডিসিসিআই, টিএফও কানাডা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে প্রকল্পটির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়নে সহযোগিতার জন্য কানাডা সরকার ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি কৃতজ্ঞতা জানান ডিসিসিআই সভাপতি। পাশাপাশি বাস্তবায়ন সহযোগী টিএফও কানাডা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামীম, বাংলাদেশে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) দিনা মুজিচ এবং টিএফও কানাডার ট্রাইসেগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।

