আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, মহিলা দল নেত্রী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়েরকৃত মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ যথাযথ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

