বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

সরকারের ব্যর্থতা আড়াল করতেই মিথ্যা গল্পের অবতারণা

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
সরকারের ব্যর্থতা আড়াল করতেই মিথ্যা গল্পের অবতারণা

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা আড়াল করতেই সরকার শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের অবতারণা করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এবং এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন বিরোধীদলীয় সংসদীয় দলের সদস্যরা।

এ দলে ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

শুক্রবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার পর তদন্ত হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছেন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা। লোকজন থাকেন এমন একটি বাড়িকে তিনি বলছেন পরিত্যক্ত বাড়ি। তদন্তের আগেই তিনি যদি বলেন শর্ট সার্কিটের কথা। তাহলে তদন্ত প্রতিবেদনে কী আসবে, তা বোঝাই যায়।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মতো একজন সাবেক ভুক্তভোগীর মুখে শুনতে হচ্ছে এ ধরনের কথা। অথচ তিনি যখন গুম হয়েছিলেন তখন বলা হয়েছিল ময়লার ট্রাকে করে তিনি পালিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীরা এসব কথা বলেছিলেন। ফ্যাসিস্ট আমলের প্রবণতা এ নির্বাচিত সরকারের আমলেও আমরা দেখব, সেটা আশা করিনি।’

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সরকার এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। এখন আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা আড়াল করতেই সরকার শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের অবতারণা করেছে। বিএনপি সরকারের এসব কর্মকাণ্ড চরম হতাশাজনক। সংসদীয় বিরোধীদলীয় এ দল পরিদর্শন শেষে একটি রিপোর্ট তৈরি করবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল গফুর বলেন, ‘এ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপি সরকার সঠিকভাবে দেশ চালাতে পারছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর কথা বললেন। তার কথার সঙ্গে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, ‘নুসরাত তাবাসসুম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক ছিলেন। তিনি বর্তমান জাতীয় সংসদের একজন এমপি। তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এ হামলার ঘটনাকে লঘুকরণের চেষ্টা করছেন নিজের ব্যর্থতার দায় এড়ানোর জন্য। অথচ পলাতক ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি ফেসবুকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে ঘটনার দায় স্বীকার করে পোস্ট দিচ্ছে। জঙ্গি হামলার পর যেভাবে দায় স্বীকার করা হয়, ঠিক সেভাবে ছাত্রলীগ পোস্ট দিচ্ছে। এ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসন তাদের ধরতে পারছে না।’

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি এখনো মনে করি, ঘটনাটি আওয়ামী লীগের কু-কীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...