ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও ‘রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির’ নামে আওয়ামী লীগকে ‘স্পেস’ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে। অথচ আজ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সামনে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব নুরুল হুদা জুনেদ। এনসিপির মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র আবু বকর মোল্লা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য মজিবুল আলম হিমেল, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক তসলিমা তাজ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সদস্যসচিব মুফতি সালেহ আহমেদ, সাংবাদিক তাইসির মাহমুদ, এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, সদস্যসচিব মেরাজ আজিজ, মুখ্য সংগঠক নাইমুল ইসলাম প্রমুখ।

