অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
আজ বৃহস্পতিবার জামায়াতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জামায়াত জানায়, ২০ তারিখ থেকে আগামী ২৬ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়াতেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন

