শাহজালালে দুই যাত্রীর অন্তর্বাসে লুকানো ২৪ কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর পরনের কাপড়ে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট (ইকে-৫৮৬) থেকে নামা যাত্রীদের তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন প্রিভেন্টিভ টিমের সদস্যরা। একপর্যায়ে ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হন চেন লিইউন (পাসপোর্ট নম্বর: EQ7440778) ও মো জিয়াওইউ (পাসপোর্ট নম্বর: EQ3810272) নামের দুই যাত্রী।
রাজনীতি থেকে আরও পড়ুন

