বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

জরুরি প্রয়োজনে নগদ অর্থ দেবে ওয়ালটন প্লাজা

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
জরুরি প্রয়োজনে নগদ অর্থ দেবে ওয়ালটন প্লাজা

কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারী গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

এ সুবিধার বিশেষত্ব হলো, গ্রাহক দেশের যে ওয়ালটন প্লাজা থেকেই পণ্য ক্রয় করুন না কেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের যে কোনো ওয়ালটন প্লাজা থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে অর্থ উত্তোলনের জন্য গ্রাহককে পণ্য ক্রয়ের নির্দিষ্ট প্লাজায় যেতে হবে না। দেশের যেকোনো প্রান্তে অবস্থান করেও নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’-এর মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো। কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ১ অক্টোবর থেকে সুবিধাটি কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় সুরক্ষা কার্ডধারী ক্রেতার মৃত্যু হলে ক্রয়কৃত পণ্যের মূল্যের ভিত্তিতে তার পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা।

ক্রেতার পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সহায়তার পরিমাণ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। সুরক্ষা কার্ডধারী ক্রেতার মৃত্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অপরিশোধিত কিস্তিও মওকুফ করা হয়। পাশাপাশি মৃত ক্রেতার পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করছে ওয়ালটন প্লাজা।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...