বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’
বিজ্ঞাপন

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রে বলা হয়, দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটো সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...