বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

মোকামতলায় খাদ্য বান্ধব নতুন কার্ড দিয়েও মিলল না চাল

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
মোকামতলায় খাদ্য বান্ধব নতুন কার্ড দিয়েও মিলল না চাল

একই গ্রামের কার্ডধারী জরিনা বেগম বলেন, ‘কার্ড নিয়ে ডিলারের কাছে দুই দিন ঘুরেছি। চাল পাইনি। তাঁরা বলছেন, পরের মাসে আসেন।’ একই অভিযোগ শাহিদা বেগমেরও। তিনি বলেন, ‘কার্ড নিয়ে গেছি, কিন্তু চাল পাইনি। ২০ তারিখের পরে আসতে বলছে।’

চালের পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন উপকারভোগী। নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্ডধারী জানান, মুরাদপুর এলাকার ডিলারের কাছে চাল নিতে গেলে তাঁকে বলা হয়, সেখানে চাল নেই। চালের পরিবর্তে টাকা নিতে হবে। তিনি টাকা নিতে রাজি না হয়ে চাল দাবি করেন। তবে শেষ পর্যন্ত তাঁকে ৩০ কেজি চালের পরিবর্তে ৪৫০ টাকা দেওয়া হয়।

মোকামতলায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মিজানুর রহমানের ডিলারশিপে মোট কার্ডধারী রয়েছেন ৭৬৩ জন। তাঁদের মধ্যে নতুন কার্ডধারী ২৬২ জন। মিজানুর রহমানের দাবি, সব কার্ডধারীর বরাদ্দের চাল তাঁর ডিলারশিপে পৌঁছেছিল।

নতুন কার্ডধারীদের অনেকে চাল না পাওয়ার কারণ জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ২৬, ২৭ ও ২৮ অক্টোবর পর্যন্ত চাল বিতরণ করেছেন তাঁরা। এরপর যাঁরা দেরিতে এসেছেন, তাঁদের কার্ডপ্রতি ৪৫০ টাকা করে দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...