দিনের আলোয় গুলিতে নিহত প্রতিবেদনে ঘাতক অজ্ঞাত

এই অভিযোগ অস্বীকার করেছেন চাঁদপুর অঞ্চল নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আকতার নিহত হওয়ার ঘটনার বিস্তারিত জানিয়ে বরিশাল জেলা পুলিশ সম্প্রতি একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২৯ অক্টোবর ভোর ৫টার দিকে হিজলার গৌরবদী ইউনিয়নের ওরাকুলের পূর্ব দিকে মেঘনার বালুমহাল এলাকায় ৮ থেকে ১০ জন মাছ ধরতে গেলে অজ্ঞাত প্রতিপক্ষের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। অজ্ঞাত প্রতিপক্ষ একপর্যায়ে রাবার বুলেট ছুড়লে আকতার হাওলাদার বুকে ও ডান ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া আব্দুল ব্যাপারী নামের আরেকজন আহত হন।’
এ প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) তারেক আমান বান্না বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তা ছাড়া এটা তাঁদের বিষয় নয়; নৌ পুলিশের তদন্তাধীন বিষয়। এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ মামলা করতে চাইলে নৌ পুলিশের কাছে করতে পারে। পরে সেটি স্থানীয় থানা তদন্ত করবে।
নৌ পুলিশের বরিশাল অঞ্চল পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, মেঘনার ঘটনার বিষয়ে প্রতিবেদন তাঁরা ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছেন। এর বেশি কিছু বলতে তিনি অস্বীকার করেন।

