পরিযায়ী পাখির কলতানে মুখরিত চলনবিল

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, অতিথি পাখি রক্ষায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন কাজ করছে। পাশাপাশি অবৈধ পাখি শিকার বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। তবে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে জলাভূমি সংরক্ষণ, শিকার বন্ধ এবং অভয়াশ্রম গড়ে তোলাও জরুরি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় অতিথি পাখির ভূমিকা অপরিসীম। তাই শিকার নয়, পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার। চলনবিলের প্রাণবৈচিত্র্য রক্ষা করা গেলে শীতজুড়েই পাখির কলকাকলিতে মুখর থাকবে বিস্তীর্ণ জলাভূমি।
সারাদেশ থেকে আরও পড়ুন

