সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে: এ টি এম মাসুম

বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে ইসলামের ওপর আঘাত আনা হচ্ছে এবং শরিয়াহ আইন মানতে অনীহা দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া ইতিমধ্যে চার শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য আব্দুস সাত্তার।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সম্মেলন পরিচালনা করেন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশ্রাফি।
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন ও হারুনুর রশিদসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

