টুঙ্গিপাড়ায় এক রাতে পরোয়ানাভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।
ওসি আরও বলেন, ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর গতকাল রাতে অভিযান চালিয়ে নয়জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার নিলফা এলাকা থেকে তিনটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকেও গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

