বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করল বিএনপি

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করে জেলা বিএনপি।

বিএনপির নেতাকর্মীরা জানান, সকাল থেকে ডিসি সাহিত্য মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে গিয়ে দেখেন ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নেই। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানারে ছবি না থাকায় জেলা প্রশাসকের কাছে জবাব চান তারা। পরে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন নেতাকর্মীরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...