বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

বদলে যেতে পারে হাইমচরের ঈশানবালা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
বদলে যেতে পারে হাইমচরের ঈশানবালা, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলে শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঈশানবালা চর পরিদর্শন করে। এসময় চরটির ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা সরেজমিনে পর্যালোচনা করা হয়।

মেঘনা নদীবেষ্টিত হাইমচর উপজেলার দুর্গম এই চর দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও শিল্পায়নের অভাবে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হওয়ায় এখানকার মানুষের একটি বড় অংশ জীবিকার প্রয়োজনে বিভিন্ন স্থানে ছুটে যেতে বাধ্য হন। এমন বাস্তবতায় ঈশানবালায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করতে আমরা সরেজমিনে এসেছি। এখানকার ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা ও শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু বিবেচনায় নিয়ে সম্ভাব্যতা যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। আমাদের লক্ষ্য হলো বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...