বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
বিএনপির সমাবেশে যুবদল নেতাকে মারধরের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।

রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামের একজন ছিলেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। সে সময় তারা পোর্ট রোড এলাকায় চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তারা মঞ্চে ছিলেন। ভুল-বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...