মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

নারায়ণ চন্দ্র বলেন, শুক্রবার তাঁর ভগ্নিপতির এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দিতে রঞ্জন বাড়ি থেকে বের হন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ওষুধ কিনতে স্থানীয় কাটাখালী বাজারে যান। এরপর আর বাড়ি না ফেরায় রাত ১০টার দিকে স্বজনেরা তাঁর খোঁজ শুরু করেন। রাতে তাঁকে পাওয়া যায়নি। শনিবার সকালে হেলারঘাটে বস্তাবন্দী লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে তাঁরা রঞ্জনের মরদেহ শনাক্ত করেন।
নারায়ণ চন্দ্র আরও বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় রঞ্জনের গলায় প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং দুই হাতে সোনার ও রুপার দুটি আংটি ছিল। মরদেহ উদ্ধারের সময় হাতে রুপার আংটি পাওয়া গেলেও স্বর্ণের চেইন ও সোনার আংটিটি পাওয়া যায়নি। তাঁদের ধারণা, স্বর্ণালংকার ছিনিয়ে নিতে ছিনতাইকারীরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে নদে ফেলে গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

