দুবলার চরের আলোরকোলে নিখোঁজ পর্যটক ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

মো. খলিলুর রহমান আরও বলেন, মরদেহ ভেসে না ওঠা পর্যন্ত উদ্ধারের সম্ভাবনা কম। বিশাল সমুদ্রে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো অত্যন্ত কঠিন। মরদেহের সন্ধান পেতে আরও এক-দুই দিন অপেক্ষা করতে হতে পারে। নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা ময়মনসিংহের ভালুকা থেকে আলোরকোলের উদ্দেশে রওনা হয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী লঞ্চে ১০ জন পর্যটক সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নীলকমল ঘুরে আলোরকোলে পৌঁছান। পরে লঞ্চ থেকে ট্রলারে করে তাঁরা আলোরকোল চরে নামেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

