বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ব্যানারে জিয়ার ছবি না থাকায় জয়পুরহাটে হট্টগোল, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ব্যানারে জিয়ার ছবি না থাকায় জয়পুরহাটে হট্টগোল, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। পরে কসটেপ দিয়ে ব্যানারে ছবি সাঁটানোর পর অনুষ্ঠান শুরু হয়।

এ ছাড়া সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলায় দ্বিতীয় দফা হট্টগোল ও ডায়াস ভাঙার উপক্রম হয়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি দেখতে পান। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা ব্যানার নামিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি-সম্বলিত একটি পোস্টার কসটেপ দিয়ে সাঁটিয়ে দেন। এর প্রায় আধা ঘণ্টা পর প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন।

সভা চলাকালীন জিয়া পরিষদের পৌর সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় একাধিকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান। পরে মারুফ হাসানকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...