বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কুড়িগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল পৌর কর্মচারীর, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
কুড়িগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল পৌর কর্মচারীর, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী

কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। আহত মল্লিকা বেগমকে (৫৫) গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাচাতে এগিয়ে এলে তার স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তার বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...