তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

পুলিশের রিমান্ডসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাওয়া এবং রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন দীপ। তবে মামলার ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে দাবি পুলিশের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া দীপ ও হত্যা মামলায় গ্রেপ্তার তরুণী দুজনই তাহসিফ হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনার রাতে তাহসিফ ও দীপের সঙ্গে ওই তরুণীকে একাধিক স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

