বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

নিরাপত্তা চাইলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফের পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
নিরাপত্তা চাইলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফের পুত্রবধূ

ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে ছেলে মাহবুব হোসেন তুষারসহ পরিবারের একাধিক সদস্য সেখানে অবস্থান করছেন। এমন স্পর্শকাতর ও কঠিন সময়ে নিজ বাসায় সম্পূর্ণ একা থাকা অবস্থাতেই তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার, হুমকি এবং হয়রানি করা হচ্ছে।

পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে নাইমা খন্দকার বলেন, ‘গত ২০ দিন ধরে দাউদকান্দি থানার ওসির কাছে ঘুরেও আমি কোনো কার্যকর প্রতিকার পাইনি। প্রায় এক সপ্তাহ আগে সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ করেছি, কিন্তু সেখান থেকেও এখনও কোনো সমাধান মেলেনি। একজন নারী নিজের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েও যদি সহযোগিতা না পাই! তবে আমি কার কাছে বিচার চাইব?’

নিজের অসহায়ত্ব ও মানসিক বিপযর্য়ের কথা তুলে ধরে নাইমা খন্দকার জানান, চলমান মানসিক চাপ ও নিরাপত্তার আশঙ্কার মধ্যেই আমি আইনের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। চরম মানসিক ও শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষার হলে আমার প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল।

তিনি বলেন, ‘আমি একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হয়েও যদি নিজের এলাকায় এমন হেনস্তা ও নিরাপত্তাহীনতার শিকার হই, তবে সাধারণ পরিবারের মেয়েদের নিরাপত্তা কোথায়? যাদের পেছনে কোনো প্রভাবশালী পরিচিতি নেই, তারা বিপদে পড়লে কার কাছে যাবেন?’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...