আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ১০ লাখ টাকা দাবি

আদালতের নথি অনুযায়ী, গত ১৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন।
এরপর গতকাল শুক্রবার দিবাগত রাতে থানায় মামলাটি নথিভুক্ত হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে মামলা করা হয়েছে। এতে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়েছে। অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

