নান্দাইলে ডাম্পট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে কানুরামপুর বাহাদুরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন আহত পাঁচজনের মধ্যে তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাদেশ থেকে আরও পড়ুন

