পদ্মার পানি আদায়ে ছাড় নয়, প্রয়োজনে আবারও লংমার্চ: আখতার

কাটাখালী পৌর এনসিপি আয়োজিত এই পথসভায় আখতার হোসেন বলেন, রাজশাহী থেকে পূর্বপুরুষেরা মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চে অংশগ্রহণ করেছিলেন। সেই লংমার্চের ঘটনা আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ, আসছে ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। পদ্মার পানির ব্যাপারে বাংলাদেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না।
আখতার বলেন, ফারাক্কা হওয়ার আগে পদ্মায় যে পরিমাণ পানি আসত, ফারাক্কা হওয়ার পরে তা অর্ধেকে নেমে গেছে। এতে বাংলাদেশের মানুষকে বঞ্চিত হতে হয়েছে। পদ্মার সব শাখানদী-উপনদীতে শুষ্ক মৌসুমে পানি পাওয়া যায় না। খুলনা অঞ্চলে সমুদ্র থেকে নোনা পানি উজানে চলে আসছে, পদ্মার শাখা-উপশাখায় পানি নেই বলে। বাংলাদেশের কৃষিকে ধ্বংস করা এবং এ দেশের মানুষকে অধিকারবঞ্চিত করার নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
সারাদেশ থেকে আরও পড়ুন

