বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ থাকছেন ভাড়াটেরা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ এএম
রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ থাকছেন ভাড়াটেরা

গত বৃহস্পতিবার দুপুরে চারতলা কোয়ার্টারে গিয়ে ৮টি ফ্ল্যাটের মধ্যে ৪টিতে ভাড়াটে পাওয়া যায়। পাশের তিনতলা ভবনের ৬টি ফ্ল্যাটের মধ্যে ১টিতে ভাড়াটে এবং ২টি ফ্ল্যাটে সাবলেটে থাকা ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়। পাশের আরেকটি কোয়ার্টারের ১টি ফ্ল্যাটেও ভাড়াটে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

চারতলা কোয়ার্টারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট বরাদ্দ নেওয়া হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ডাকঘরের পোস্টম্যান শরিফুল ইসলামের নামে। তবে সেখানে থাকছেন স্কুলশিক্ষিকা আফরোজা খাতুন বেবি।

একই তলার আরেকটি ফ্ল্যাট বরাদ্দ নেওয়া হয়েছে রংপুর প্রধান ডাকঘরের অপারেটর তৌহিদুল ইসলামের নামে। সেখানে থাকছেন লাভলী বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী নেই। তৌহিদুলের নামে বরাদ্দ থাকলেও এখানে আমি থাকি। সরকারি ভাড়া যেটা কাটে, সেটা তাঁকে দিই।’ তৌহিদুলের মোবাইলে কল দেওয়া হলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

একই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট বরাদ্দ রয়েছে রংপুর প্রধান ডাকঘরের প্যাকার কাম মেইল ক্যারিয়ার লুৎফর হাবিব রানার নামে। ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...