বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

পাটগ্রাম শহর: অটোর দাপট, যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ এএম
পাটগ্রাম শহর: অটোর দাপট, যানজটে ভোগান্তি

সড়কে একাধিক হকার বলেন, স্থায়ী দোকানের জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। বাধ্য হয়ে স্থায়ী দোকানমালিককে দুই থেকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে তাঁর দোকানের সামনে সড়ক ও ফুটপাতে মাত্র ১০-১২ ফুট জায়গায় অস্থায়ী দোকান বসান তাঁরা। অন্যের দোকানের সামনে অস্থায়ী দোকান বসালেও প্রতি মাসে ১ থেকে ৩ হাজার টাকা ভাড়া গুনতে হয়। হকাররা বলেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে পরিবার নিয়ে নিদারুণ কষ্টে পড়বেন।

পাটগ্রাম পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘ফুটপাত তো দখল হয়েছেই। রাস্তায় এত বেশি অটোরিকশা যে চলাচল করার উপায় নাই। আমরা খুব সমস্যায় আছি। কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শহরের সড়ক দিয়ে অনেক শিক্ষার্থী স্কুল-কলেজে যাওয়া-আসা করে। বেপরোয়া অটোরিকশা ও যানজটের কারণে সড়ক দিয়ে শিক্ষার্থীদের হেঁটে চলাচল করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এত বেশি রিকশা দেশের আর কোথাও আছে কি না সন্দেহ! ফুটপাতগুলো দ্রুত দখলমুক্ত করা দরকার।’

যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরও অটোরিকশার লাগাম টানা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার চালিয়ে অটোরিকশাগুলোকে নির্দিষ্ট জায়গা (স্ট্যান্ড) থেকে যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হলেও চালকেরা তা মানছেন না। যানজট নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি বা টেকসই কোনো উদ্যোগ দরকার বলে মনে করছে শহরবাসী।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, ‘এই শহরের ফুটপাত দখল ও যানজট দীর্ঘদিনের একটি সংকট। জনসাধারণের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...