বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আট মাসেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে তিন উপজেলার মানুষ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ এএম
আট মাসেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে তিন উপজেলার মানুষ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথলী-জাফরগঞ্জ সড়কের চার কিলোমিটার সংস্কারকাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। সংস্কারের জন্য সড়কের কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে প্রায় আট মাস ধরে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। এর মধ্যে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর তিন উপজেলার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের জন্য সড়কের কার্পেটিং তুলে ফেলার পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেছে বলেও দাবি তাদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও শিক্ষার্থীরা। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরের পল্লি সড়ক ও কালভার্ট রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে সড়কটির চার কিলোমিটার সংস্কারের অনুমোদন দেওয়া হয়। উথলী থেকে মঠ ব্রিজ পর্যন্ত এ কাজের ব্যয় ধরা হয় ৪ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৩৯ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্স গত ১৮ জানুয়ারি কাজ শুরু করে। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ১৭ জুন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। ফলে সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং তুলে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উথলী থেকে জাফরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তিন উপজেলার মানুষের যাতায়াতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।

বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার বলে, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, আবার কোথাও বড় বড় গর্ত রয়েছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা হয়।

এ পথে নিয়মিত যাতায়াতকারী স্থানীয় বাসিন্দা লিটন আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরেই এই সড়কের বেহাল অবস্থা। পরে গত রমজান মাসে সড়কের চার কিলোমিটার সংস্কারের কাজ শুরু করেন ঠিকাদার। এরপর বৃষ্টি শুরু হলে তারা কাজ বন্ধ করে দেন। এখন এমন অবস্থা হয়েছে, তাতে কাজ শুরু না করলেও ভালো হতো।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...