বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই: আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম
জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই: আনিসুর রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মাদারীপুরের শকুনী লেকের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার বলেন, বিরোধী দলের যারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাজপথে বিরূপ ও আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদের বলতে চাই, আপনারা যেমন এসেছেন, তেমনি একদিন চলে যাবেন। কখনও আপনাদের রাজাকার, কখনও দেশদ্রোহী, আবার কখনও দেশের সঙ্গে বেইমানির অপবাদ দিচ্ছে জনগণ। একটা কথা মনে রাখবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন দেশে কোনো রাজাকারের ঠাঁই নেই।

তিনি বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আবারও পুনরুদ্ধার হয়েছিল। এ দেশের মানুষের হৃদয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বলেন, বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ জিয়াউর রহমান রেহাই পাননি। তবে বেগম খালেদা জিয়া কখনও কোনো বিদেশির কাছে মাথা নত করেননি। তিনি দেশের মাটি, মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে বেইমানি করেননি।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালোবাসায় তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও এ দেশের মানুষের সঙ্গে এবং দেশের স্বাধীনতার সঙ্গে কখনো বেইমানি করবেন না।

অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের নেত্রী মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...