শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এক ব্যক্তি নিহত অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

