বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

সুনামগঞ্জে সংঘর্ষে মৃত্যুর গুজব ছড়িয়ে ২৩ বাড়ি ভাঙচুর-লুট

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
সুনামগঞ্জে সংঘর্ষে মৃত্যুর গুজব ছড়িয়ে ২৩ বাড়ি ভাঙচুর-লুট

পরে শুক্রবার সকালে ইউপি সদস্য সাইদুল হকের পক্ষের সাজু মিয়া (৬০) নামের একজন মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের অন্তত ২৩টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে ইউপি সদস্য সাইদুল হক ও তার ভাই শামসুল আলমের লোকজন। লুটপাট ও ভাঙচুরের পর বাড়ি-ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুতের মিটার পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙাচোরা আসবাব, গৃহস্থালি জিনিসপত্রের মাঝে চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির নারী ও শিশুরা।

দুর্বাকান্দা গ্রামের বাসিন্দারা জানিয়েছে, প্রতিপক্ষের পুরুষদের সঙ্গে নারীরাও লুটপাটের জিনিসপত্র নিতে এসেছিল। পুরুষরা ভাঙচুর করেছে আর মহিলারা ব্যাগে ভরে মালপত্র নিয়ে গেছে।’

লায়েছ মিয়ার স্ত্রী ছালেমা বেগম বলেন, রাজন মিয়া, পালিশ মিয়া, সামছুল মিয়া গ্রামের তাদের পক্ষের মানুষ নিয়ে ধান-চাল, টাকা-পয়সা, হাঁস-মুরগি, হাঁড়ি-পাতিলসহ ঘরের কোনো জিনিস নিতে বাকি রাখেনি। সব জিনিসপত্র নিয়া গেছে।

জমিরুন নেছা, শিরিনা বেগমসহ বেশ কয়েকজন নারীর অভিযোগ করে জানান, বৃহস্পতিবারের মারামারিকে কেন্দ্র করে শুক্রবার সকালে শামসুল মিয়ার নির্দেশে পালিশ মিয়া, রাজন মিয়াসহ ৩০ থেকে ৪০ জন মানুষ বাড়ি-ঘরে হামলা করে সবকিছু তছনছ করে দিয়েছে। সবার স্বর্ণালংকার, টাকাপয়সা ও দামি জিনিসপত্র নিয়ে গিয়েছে। পানি খাওয়ার কলস, হাঁড়ি-পাতিল, ধান-চালসহ সবকিছু নিয়ে গেছে, বস্তার রাখা সারা বছরের মজুতের চাল ও জিনিসপত্র নষ্ট করে দিয়ে গেছে। ঘরের বেড়া, চালসহ সবকিছুই ভাঙচুর করে কারেন্টের মিটারও ভেঙে চুরমার করে শেষ করে দিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...