পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিল্পী সমিতিকে আইনি নোটিশ

এ দিন সকালে ১০ জন নিরাপত্তারক্ষী নিয়ে আদালতে আসেন এই অভিনেত্রী। আদালত প্রাঙ্গণে পৌঁছালে নিরাপত্তারক্ষীরা তাঁর গাড়ির আশপাশে থাকা আইনজীবী, সাংবাদিক ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কয়েকজনকে মারধরও করা হয়। এতে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়।
ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হন সাংবাদিকেরাও। তাঁদের মধ্যে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছারও পরীমণির নিরাপত্তারক্ষীদের মারধরে আহত হন।
আশিকুজ্জামানের পিঠে গুরুতর আঘাত লাগে। কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে আহত দুই সাংবাদিককে আদালতসংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

