বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কাজ বন্ধ রেখে বিক্ষোভ, এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
কাজ বন্ধ রেখে বিক্ষোভ, এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি ঘোষণা

বেতন বৃদ্ধির দাবিতে কারখানার ভিতরেই বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স ফুটওয়্যারের শ্রমিকরা। পরে রোববার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা কাজ বন্ধ রেখে ভেতরেই বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...