ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগরের পথে যাত্রা

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও কাজ করেছেন। রোববার পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। পরীক্ষামূলক চলাচল সফল হলে সেগুলো ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ইউরোপীয় মানদণ্ড অনুসারে তৈরি এসব কোচে রয়েছে আধুনিক নিরাপত্তা ও যাত্রীসেবার বিভিন্ন সুবিধা। কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় একটি কোচের ওপর অন্য কোচ উঠে যাওয়ার ঝুঁকি কমবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

