ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসীর ব্যানারে এ অবরোধ শুরু হয়। মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে অন্তত সাতটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন দুই রুটের যাত্রীরা।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এতে সোয়া চার ঘণ্টা পর ওই পথে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

