বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লস্টিকের কণা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
কাপ্তাই হ্রদের কাচকি-চাপিলা মাছেও মাইক্রোপ্লস্টিকের কণা

কাপ্তাই হ্রদের জীববৈচিত্য ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন গবেষক দলের সদস্যরা। তারা মনে করেন, হ্রদের নিকটবর্তী বাজার, পর্যটনকেন্দ্র ও বসতিগুলোয় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

জানতে চাইলে গবেষক দলের অন্যতম সদস্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন রানা বলেন, বড় প্লাস্টিক থেকে ছোট প্লাস্টিক হয়। ছোট প্লাস্টিক খাবার হিসেবে গ্রহণ করে মাছ। এর ফলে মাছের শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়।

পরিবেশবিদদের মতে, ১৯৬২ সালে তৈরি এই কৃত্রিম হ্রদে পর্যটক ও স্থানীয়দের ফেলা প্লাস্টিক বর্জ্য এবং বসতবাড়ির বর্জ্য সরাসরি পানিতে মিশেই মূলত এই ভয়াবহ পরিবেশগত সংকট তৈরি করেছে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, দীর্ঘমেয়াদী এইভাবে যদি মাইক্রোপ্লাস্টিক যদি আমাদের শরীরে ঢোকে, তাহলে অবশ্য অবশ্যই ক্যানসারের ঝুঁকিটা অনেক অনেক বেশি বেড়ে যায়। তবে শুধুমাত্র মাইক্রোপ্লাস্টিকের ভয়ে আমরা যদি মাছ খাওয়া কমিয়ে দিই, তাহলে সেটাও অন্যরকম একটা ঝুঁকি তৈরি করতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, আমাদের আরও সাবধান হতে হবে।

এদিকে বর্জ্য হ্রদে মিশে যাওয়া এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাঙামাটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম বলেন, কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার তথ্যটি শুনেছি। হ্রদে প্লাস্টিকের ব্যবহার কীভাবে কমানো যায় বা নিয়ন্ত্রণে আনা যায়, এ বিষয়ে কাজ করা হবে। ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক প্রকল্পও হাতে নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে এর প্রভাব হ্রদে আসে। এসব কণা মাছের ভোজ্য অংশে কতটা ছড়ায়, তা নিশ্চিত করা জরুরি। কারণ, বেশিরভাগ অংশই ডাইজেস্টিভ ট্রাকের ভেতরে থাকে, যা আমরা খাওয়ার সময় ফেলে দেই।

রাঙামাটির পৌর প্রশাসক রুহুল আমিন বলেন, প্রশাসনিক ব্যবস্থা জেলা প্রশাসন, পৌরসভা ও অন্যান্য দপ্তর সংস্থা দ্বারা কাজ করছে। তবে তাদের কাজের পাশাপাশি জনগণ যদি সচেতন না হয়, তবে এটা খুবই চ্যালেঞ্জিং কাজ হবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি দপ্তর কাজ করছে, কিন্তু নাগরিকের সহায়তা ও সচেতনতা না বাড়লে এই দূষণ পুরোপুরি প্রতিরোধ করা খুবই কঠিন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...