বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে হাসিনাই পালিয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘দেশের পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য পতিত ফ্যাসিস্টরা কোটি কোটি টাকা ব্যয় করে তাদের বাহিনীকে মাঠে নামিয়েছিল। তারা আদৌ গার্মেন্টস শ্রমিক না। হ্যাঁ, কিছু গার্মেন্টস শ্রমিক বিভ্রান্ত হয়েছিল, তারা দুদিনের মাথায় গার্মেন্টসে ফেরত গেছে। আমরা জেনেছি সখীপুরেরও পতিত ফ্যাসিস্টের ১০০ থেকে ২০০ নেতা তারা পাঠিয়েছিল ভাঙচুরের জন্য, তাদের তালিকা হচ্ছে। এটি জনগণের বাংলাদেশ, এখানে নাশকতার কোনো সুযোগ নাই।’
বিরোধী দলের সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য যখন বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন, ঠিক তখন আমাদের বিরোধী দল নানা রকমের বিষোদ্গারে ব্যস্ত হয়ে পড়েছে। তাঁরা এখনই ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। তাঁরা দুদিন পর পর লংমার্চ করেন। আমরা যখন দেখি দেশে তেলের অভাব, তখন আমাদের বিরোধী দল হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে—এটা কি তাঁদের দেশপ্রেম? তাঁরা নানা ধরনের হুমকি-ধমকি ও আলটিমেটাম দিচ্ছে এটা কি তাদের দেশপ্রেম?’

