অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাঁর বক্তব্যে সমবায় খাতের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ বিভিন্ন সমবায় সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সমবায় সমিতি ও সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

