হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জ শহরে রাতের আধারে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত স্মৃতি স্তম্ভটিতে আগুণ ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে শুরু করে। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

