বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ক্যানসারজয়ী নিশার স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
ক্যানসারজয়ী নিশার স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী শাহে আলম

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সুস্থতার পথে ১২ বছর বয়সি নিশা রানী শীল। তবে সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ প্রয়োজন। আর্থিক সংকটের কারণে এবার সেই পরীক্ষার খরচ জোগাড় করতে পারছিল না তার পরিবার। বিষয়টি জানতে পেরে নিশার চিকিৎসা-পরবর্তী পরীক্ষার সব খরচ বহনের ব্যবস্থা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৮ নভেম্বর) প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিশার পরিবারের হাতে পরীক্ষার খরচের টাকা তুলে দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম।

নিশা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলি এলাকার বাসিন্দা। তার বাবা নেপাল কুমার শীল পেশায় নরসুন্দর। মা তৃষ্ণা রাণী শীল। চার বছর বয়সে নিশার ক্যান্সার শনাক্ত হয়। এরপর মেয়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন আর্থিক সংকটের মধ্যেও লড়াই চালিয়ে গেছেন তার বাবা। বর্তমানে নিশা কিচক নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এর আগে, জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেওয়া মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিশার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। তার উদ্যোগেই শুরু হয় নিশার জীবনরক্ষাকারী চিকিৎসা। ২০২৫ সালের ২৩ নভেম্বর নিশার চিকিৎসা ও এ মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।

সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিশার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হয়। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে পরীক্ষার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...