বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

কমলগঞ্জে গ্রাফটিং ও মালচিং পদ্ধতির সংমিশ্রণে টমেটোর চাষ, মিলবে সারা বছর

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
কমলগঞ্জে গ্রাফটিং ও মালচিং পদ্ধতির সংমিশ্রণে টমেটোর চাষ, মিলবে সারা বছর

চাষিদের ভাষ্য, স্থানীয় কৃষকেরা লাখ লাখ টাকা খরচ করে গ্রাফটিং চারা তৈরি করেন এবং বিভিন্ন এলাকায় বিক্রি করেন। মালচিং পেপারের ওপর এসব চারা রোপণ করা হয়। ৩০ শতক জমিতে টমেটো চাষে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়।

কমলগঞ্জে কয়েকজন কৃষক ৪ থেকে ৫ একর জমিতে টমেটো চাষ করছেন। প্রতিটি টমেটো খেতে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ জন শ্রমিক কাজ করেন। চাষিদের মতে, গ্রাফটিং পদ্ধতিতে ব্যাপকভাবে টমেটো চাষ হলে গ্রীষ্মকালেও বাজারে টমেটোর সরবরাহ স্বাভাবিক থাকবে।

গ্রীষ্মকালীন টমেটো চাষে খরচ বেশি হলেও বাজারে ভালো দাম পাওয়া যায় বলে জানান কৃষকেরা। মৌসুমের শুরুতে তাঁরা প্রতি কেজি টমেটো ১০০ টাকা পাইকারি দরে বিক্রি করেছেন। বর্তমানে বাজারভেদে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে গ্রাফটিং পদ্ধতিতে বেশির ভাগ কৃষক সফল হলেও কয়েকজনের টমেটোগাছ ফল ধরার সময় পোকার আক্রমণে মারা যাচ্ছে। এ ক্ষেত্রে কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাষিদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজারে প্রায় ২১ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়। প্রতি হেক্টরে গড়ে ৩০ টন উৎপাদন হয়। শীতকালীন টমেটো চাষ হয় ১ হাজার ২২১ হেক্টর জমিতে। এ ক্ষেত্রে প্রতি হেক্টরে ৩০ থেকে ৩৫ টন ফলন হয়।

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ চলছে। ছবি: আজকের পত্রিকা
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ চলছে। ছবি: আজকের পত্রিকা
সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...