খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা থেকে রোববার (৮ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নগরীর টুটপাড়া এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী সবুজ শেখের বাসায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

