মানিকছড়িতে এক রাতে ৪০০ ফুট বিদ্যুতের তার চুরি

এছাড়া তিনটহরী ইউনিয়নের বাসিন্দা ছোটন দেব নাথ, উপজেলা পরিষদের কাছের হাজীপাড়ার নীহার বালা ও শিউলী বেগমের বাড়ির তারও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন বলেন, ‘সম্প্রতি বিভিন্ন এলাকায় বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরি বেড়ে গেছে। পাঞ্চারামপাড়া ও পান্নাবিল এলাকায় একাধিক বাড়িতে তার চুরির ঘটনা ঘটেছে। ধারণা করছি, ক্যাসিনো বা মোবাইল গেমে আসক্ত ছেলেপেলেরা টাকা সংগ্রহে তার চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।’
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরির খবর পাওয়ার পর নজরদারি বাড়ানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার সব পুরোনো বোতল, টিন ও ব্যবহৃত নষ্ট মালামালের বিক্রেতা ভাঙারি দোকানদারকে থানায় ডেকে পাঠানো হয়েছে। পুরোনো মালামাল কেনার ক্ষেত্রে তাঁদের সতর্ক করা হবে।’

